,

আজও ‘বিপজ্জনক’ ঢাকার বায়ু

news-image

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, দূষণের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু। শহরের বাতাস আজও বিপজ্জনক। ৩২৯ স্কোর নিয়ে আজ (শনিবার) আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার শীর্ষে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঢাকা।

এর আগে গতকালও (শুক্রবার) ঢাকার বায়ু ছিল বিপজ্জনক, স্কোর ছিল ৩৩৫।

শনিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩০৯ স্কোর নিয়ে ঢাকার পরের অবস্থানে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঘানার আক্রা। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে চীনের বেইজিং।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৬ষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, স্কোর ১৮৭।

এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন।

এর আগে পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। বসন্তকালে এসে তা আরও খারাপ অবস্থায় গিয়েছে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা এবং আক্রা।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরওয়ের অসলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট