,

বিএনপির কর্মসূচি দেখে আ’লীগের মাথা খারাপ হয়ে গেছে : খন্দকার মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কর্মসূচি দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘মাথা খারাপ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি পালিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় উত্তরার জসিমউদ্‌দীন সড়ক থেকে শুরু হওয়া পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অংশ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই তারা বিএনপির কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচির নামে শান্তি সমাবেশ করছে।

দেশে ‘গণতন্ত্র নেই’ দাবি করে তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই তা আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। তাই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ।

ড. মোশাররফ বলেন, বিএনপির যত দাবি তা জনগণের দাবি। যারা ভোট ডাকাত তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী