,

হ্যাটট্রিক হারে বিশ্বকাপ থেকে টাইগ্রেসদের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও পাত্তা পায়নি তারা। নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।

আজ শুক্রবার কেপ টাউনে ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সক্ষম হয় টাইগ্রেসরা। টানা তিন হারে এক ম্যাচ হাতে থাকতেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে আগামী মঙ্গলবার জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে তারা। তাই আজকে বাংলাদেশের মেয়েদের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আজ শুরুতে এক চার ও এক ছক্কার মারে ওপেনার শামীমা সুলতানা আশা দেখালেও তৃতীয় ওভার থেকেই পথ হারায় বাংলাদেশ। শামীমা ১১ বলে ১৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পর পর বিদায় নেন সোবানা মোস্তারি (৪) ও নিগার সুলতানা জ্যোতি (৮)।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি। মুরশিদা খাতুনের ৩০ ও স্বর্ণা আক্তারের ৩১ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। হান্নাহ রো ও ইডেন কার্সনদের বোলিং তোপে শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ১১৮ রানে। ৭১ রানের বড় জয়ে লড়াইয়ে টিকে থাকে কিউইরা। বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে সুজি বেটস, ম্যাডি গ্রিন ও বার্নাদিন বেজুইদেনাট কিউই নারীদের বড় সংগ্রহ এনে দেন। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য করে খেলে কিউইরা। মাত্র ৮.৪ ওভারেই ওপেনিং জুটিতে তারা তুলে ফেলে ৭৭ রান। ২৬ বলে ৪৪ রানের মারকুটে ইনিংস খেলে স্বর্ণা আক্তারের বলে স্টাম্পিং হন বার্নাদিন বেজুইদেনাট। এরপর অ্যামেলিয়া কের (১৬) ও সোফি ডিভাইনকে (০) পর পর ফিরিয়ে কিছু সময়ের জন্য ফাহিমা খাতুন টাইগ্রেসদের লড়াইয়ে ফেরান।

কিন্তু ওপেনার সুজি বেটস দলের রানা সচল রাখেন। চতুর্থ উইকেটে এসে ম্যাডি গ্রিন ঝড় তোলেন ঝড়। মাত্র ৭ ওভারে এ দুই ব্যাটার দলকে এনে দেন ৮২ রান। বেটস ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় ৮১ রানে এবং গ্রিন ২০ বলে ৭ চারের মারে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৯ রান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট