,

‘ব্যক্তি স্বার্থে নয়, সারাজীবন হাওর এলাকার উন্নয়নে কাজ করেছি’

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ব্যক্তি স্বার্থে নয়, আমি সারাজীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে। জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে।

মতবিনিময় সভায় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নাসের ফারুক মো. সনজু, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইনে তার নামে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

মতবিনিময় সভা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজ বাড়ি মিঠামইনের কামালপুরে ফিরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি বিকেল পৌনে ৩টায় মিঠামইনের বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেল ৩টায় বাসভবন থেকে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। পরে বিকেল ৩টা ১০ মিনিটে হেলিপ্যাড থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে পৌঁছার পর সেখান থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট