,

ইংল্যান্ডের বিপক্ষে ডাক পেলেন হৃদয়

news-image

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। আর ইংলিশদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন বিপিএল মাতানো তৌহিদ হৃদয়।

সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে।

এদিকে নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন দলে। যদিও ভারতের বিপক্ষে সিরিজে তামিম ছিলেন না ইনজুরির কারণে। এছাড়া স্পিনার তাইজুল ইসলাম ফিরেছেন দলে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

ওয়ানডে সিরিজের সূচি- ১ম ওয়ানডে- ১ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ২য় ওয়ানডে- ৩ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ৩য় ওয়ানডে- ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট