,

স্বামী-সন্তানকে নিয়েই ম্যাগাজিনের প্রচ্ছদে রিহানা

news-image

বিনোদন ডেস্ক : স্বামী ও সন্তানকে নিয়েই ম্যাগাজিনের প্রচ্ছদে হাজির হলেন পপতারকা রিহানা। ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের মার্চ সংখ্যার প্রচ্ছদে হাজির হয়েছে এই তারকা পরিবার। যেখানে গায়িকা তার মাতৃত্বের রূপ সামনে এনেছেন। রিহানা বর্তমানে গর্ভবতী। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘সুপার বোল হাফটাইম ২০২৩’ শো চলাকালীন রিহানার দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে আসে।

রিহানা ম্যাগাজিনের নতুন ফটোশুটে তার ছেলেকে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তার স্বামী ও বিখ্যাত র‌্যাপার এসাপ রকিও প্রচ্ছদে এসেছেন।

ম্যাগাজিনের নতুন ফটোশুটে রিহানা, এসাপ রকি এবং তাদের ছেলে পোজ দিয়েছেন। প্রচ্ছদে রিহানার পেছনেই তাদের ছেলেকে কোলে নিয়ে দেখা গেছে এসাপ রকিকে। কালো রঙের একটি জোসেট স্পার্কেল মিডি ড্রেসে দেখা গেছে রিহানাকে। ফটোশুটের আরো বেশ কিছু ছবিও শেয়ার করেছেন পপতারকা। একটি ছবিতে রিহানাকে তার ছেলের পাশে দেখা গেছে। অপর একটি ছবিতে বাচ্চাকে কোলে নেওয়া অবস্থায় দেখা গেছে রিহানাকে। নিজের বেবি বাম্পেই ফটোশুটে হাজির হয়েছেন রিহানা। এই প্রথমবারের মতো দম্পতির ছেলে ম্যাগাজিনে আত্মপ্রকাশ করেছে।

নিজের ফটোশ্যুট সম্পর্কে ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে রিহানা বলেছেন, ‘আমি আক্ষরিক অর্থে সেই মেয়েটি যে ছেলেদের ক্লাবে প্রবেশ করার চেষ্টা করছি।’

নিজের দাম্পত্য জীবন সম্পর্কে গায়িকা ভোগকে বলেছেন, এসাপ রকি তার জীবনকে পূর্ণ করেছেন। তারা দুজন বন্ধুর মতোই সুখী। তাদের সম্পর্ককে আরো মজবুত করেছে তাদের প্রথম সন্তান। ছেলের জাদুতে তারা আরো গভীরভাবে একে অন্যের কাছে এসেছেন। এখন দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় রয়েছেন তারা। ২০২২ সালের মে মাসে তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট