সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক থেকে শ্রীলেখা মিত্র ‘বিরতি’ নিলেন

news-image

বিনোদন ডেস্ক : সামাজিকমাধ্যমে বরাবরই সরব পদচারণা কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। সাম্প্রতিক চর্চিত কোনো ইস্যু কিংবা সাংস্কৃতিক অঙ্গনের কোনো বিষয় সবেতেই নিজের অভিমত ব্যক্ত করতে দেখা যায় তাকে। এমন একজন ব্যক্তিত্ব যখন আচমকাই ফেসবুক থেকে ‘বিরতি’ ঘোষণা করেন তখন বিস্মিত হওয়া ছাড়া উপায় থাকে না।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলেখা নিজের ফেসবুক প্রোফাইলেই বিরতির কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিলাম, পেজ অ্যাকটিভ থাকবে। নিজেকে এবং নিজের ফ্রেন্ডলিস্টকে পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।’

তার এই পোস্টের নিচে অনুরাগীদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তার পোস্ট দেখতে না পেলে তাদের মনখারাপ হবে বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি ‘নটী বিনোদিনী’ সিনেমায় নায়িকার লুক নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। বিনোদিনী রূপী রুক্মিণী মৈত্রর ছবি প্রকাশ্যে আসার পর তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন?’ নিজের বিনোদিনী রূপের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। শ্রীলেখার এই মন্তব্যে নেটপাড়ায় হইচই পড়ে যায়।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস