,

ভারতীয় ঋণের আওতায় ১৩৪ কোটি ডলার ছাড়

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনটি লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ভারতের সঙ্গে বাংলাদেশের এ পর্যন্ত মোট ২০০ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি হয়েছে। এর মধ্যে ১৩৪ কোটি ডলার ঋণ ছাড় করেছে ভারত।

ভারতীয় এলওসির আওতায় প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কমিটির যৌথ সভায় এ তথ্য জানানো হয়, যা আজ বুধবার ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাজধানীর পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) গত মঙ্গলবার এ বৈঠক হয়। এতে ইআরডি সচিব শরিফা খান এবং ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যৌথভাবে সভাপতিত্ব করেন। ভারত সরকারের বিশেষ সচিব প্রভাত কুমারের নেতৃত্বে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিল।

অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০১০ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় বাংলাদেশকে তিনটি এলওসির আওতায় মোট ৭৩৬ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ভারত সরকারের। এর মধ্যে প্রথম ঋণচুক্তি হয় ১২ বছর আগে। ওই ঋণে ১৫ প্রকল্প হাতে নেওয়া হয়।

২০১৬ সালের মার্চে ২০০ কোটি ডলারের দ্বিতীয় এলওসির আওতায় নেওয়া হয় ১২টি প্রকল্প। তৃতীয় ধাপের এলওসির আওতায় আরও ৪৫০ কোটি ডলার ঋণচুক্তি হয়।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় এলওসি-৩ এর ঘোষণা আসে। ওই বছরের ৪ অক্টোবর এক্সিম ব্যাংকের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি হয়। এলওসির এ ধাপের আওতায় ১৬টি প্রকল্প নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট