,

নেপাল-ভুটানের বিদ্যুৎ আনতে সহায়তা করবে ভারত : পররাষ্ট্রসচিব

news-image

নিউজ ডেস্ক : নেপাল-ভুটান থেকে বিদ্যুৎ আনতে ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘নেপাল-ভুটান থেকে বিদ্যুৎ আনতে ভারত আমাদের সহযোগিতা করবেন।’

আদানির বিদ্যুৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘আদানির বিদ্যুৎ আনার বিষয়ে আলাদা করে আলাপ হয়নি। তবে বিদ্যুতের ট্রান্সমিশন লাইন নিয়ে আলাপ হয়েছে। তারা বলেছেন, আমাদের ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটি বাড়াতে হবে। আমরা এটা লাইন মিনিস্ট্রির সঙ্গে আলাপ করবো।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ঢাকায় বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব বিনয় মোহন খাতরা।

তিস্তা চুক্তিসহ অনিষ্পন্ন বিষয় নিষ্পত্তির জন্য ভারতের কাছে আহ্বান জানানো হয়েছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘তিস্তা ইস্যু নিয়ে অনেক আগে থেকেই ভারতের ফেডারেল ও স্টেট সরকারের মধ্যে সমস্যা রয়েছে। আমরা তিস্তার পানিবণ্টন ও কুশিয়ারা চুক্তি দ্রুত বাস্তবায়নে ভারতের প্রতি আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ট্যারিফ বাধা দূর করতে আলোচনা হয়েছে। এছাড়া সেপা চুক্তি দ্রুত করতে আলোচনা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফের ভূমিকা বাড়ানো নিয়েও আলাপ হয়েছে। তাহলে সীমান্ত হত্যাও কমে আসবে।’

মাসুদ বিন মোমেন আরও বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে বিদ্যমান সম্পর্কে নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছেন।’

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

ঢাকায় এফওসি বৈঠকে অংশ নেন বিনয় মোহন খাতরা। এর আগে ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই বিনয় মোহন খাতরার প্রথম বাংলাদেশ সফর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট