সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

news-image

বিনোদন ডেস্ক : কানাডার টরন্টোতে যে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তিনি এখন হাসপাতালের কোমায় আছেন।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মধ্যে।

দুর্ঘটনার শিকার গাড়িটির যাত্রী হিসেবে বেঁচে আছেন কেবল কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তবে তার অবস্থাও আশঙ্কাজনক। গুরুতর আহত হয়ে কোমায় আছেন নিবিড়।

ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। এ তথ্য পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

ওই সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় একটি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

টরন্টো পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে তাদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান।

এ ঘটনায় প্রথমদিকে পুলিশের পক্ষ থেকে কারো পরিচয় প্রকাশ করা না হলেও পরে জানা যায়, মৃত তিনজনই বাংলাদেশি প্রবাসী। তারা হলেন আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈ।

সড়ক দুর্ঘটনায় সাময়িকভাবে ওই রাস্তা বন্ধ থাকলেও পরে তা খুলে দেয়া হয়।

এদিকে অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানিয়েছে, গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যাওয়ার পরপরই আগুন ধরে যায়।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস