,

৭ অতিরিক্ত আইজিপিকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে পুলিশের প্রধানসহ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নূর-এ-মাহবুবা জয়া।

বদলি কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হুমায়ুন কবিরকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জামিল আহমদকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ টেলিকমে, ডিএমপির অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মীর রেজাউল আলমকে রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান ও হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট