,

দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র : শোলে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে অনেক চ্যালেঞ্জের পাশাপাশি একসঙ্গে কাজ করার সমান সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দেশটি দু’দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন শোলেট। বৈঠক শেষে যৌথ ব্রিফিং এ আশাবাদ ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা।

শোলেট বলেন, আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমাদের ৫১ বছরে শক্তিশালী অংশীদারিত্ব। আমরা পরবর্তী ৫১ বছর একসঙ্গে কাজ করতে চাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ এবং একসঙ্গে কাজ করার সমান সুযোগও রয়েছে। দু’দেশের অর্থনীতি ও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে ওয়াশিংটন আগ্রহী বলে জানান শোলেট।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ উপদেষ্টা বলেন, আমরা এখানে এসেছি, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গেও আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আতিথেয়তার জন্য বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ।

রোহিঙ্গা প্রসঙ্গে শোলেট বলেন, বাংলাদেশ এ অঞ্চলে রোহিঙ্গাদের নিয়ে কী করছে এটি গুরুত্বপূর্ণ। আমরা জানি, বাংলাদেশ মিয়ানমার থেকে এক মিলিয়নেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রতিদিন কাজ করছি, বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু এ সংকট মোকাবিলার মূল কারণ মিয়ানমারে অভ্যন্তরে।

দুই দিনের সফরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসেন শোলেট। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সফরের শুরুতে আজ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় শোলেটের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট