,

নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে আগ্রহ নেই বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়ে ‘নিশ্চুপ’ বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত সংবাদ সম্মেলনেও আপনারা এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একই জবাব দেব। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কোনো আগ্রহও নেই, ব্যাখ্যাও দিতে চাই না।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে বিএনপির অভিমত জানতে চাইলে তিনি কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গত সোমবার মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়।

খন্দকার মোশাররফ বলেন, আপনারা জানেন ইউনিয়নে বিএনপির পদযাত্রার বিভিন্ন জায়গায় ওরা বাধা দিয়েছে। তার অর্থ কী? আমাদের প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা এ কর্মসূচিতে রাস্তায় নেমেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশের কথা বলল, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে? তারা তো শান্তি সমাবেশ করতে পারেনি। এই পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে, তারা দুর্বল, তারা দৈন্যদশায় পড়ে আবোল-তাবোল কর্মসূচি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিতি ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না