,

শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় অবস্থা করা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে ওই প্রতিনিধিদল।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন তারা। ডেরেক শোলে এবং ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটরের কাউন্সিলর ক্লিনটন হোয়াইটকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন ডেরেক শোলে।

এই সফরের উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয় বলেছিল, কাউন্সিলর তার ঢাকা সফরে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বের সমন্বয় নিয়ে আলোচনা করবেন।

ডেরেক শোলে ঢাকা সফরকালে বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে ঢাকা-ওয়াশিংটন সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করবেন বলে এতে বলা হয়েছে।

এই সফরে ক্লিনটন হোয়াইট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কাউন্সিলর এলিজাবেথ হর্স্ট, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাম্বাসেডর-এট-লার্জ ফর গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বেথ ভ্যান শ্যাকের সমন্বয়ে সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইউএস কাউন্সিলর ডেরেক শোলে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর আগামীকাল বুধবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট