,

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত বাংলাদেশে

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা (আন্ডার সেক্রেটারি পদমর্যাদার) ডেরেক শোলে আজ মঙ্গলবার বিকেলে দু’দিনের সফরে ঢাকায় এসেছেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে তাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে ডেরেক শোলে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও অগ্রবর্তী দলের কাছ থেকে বাংলাদেশ ও রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে অবগত হবে। আজ বুধবার ডেরেক মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন। এরপর সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সকাল সাড়ে ১১টায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন। আগামী বৃহস্পতিবার ভোরে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, ডেরেক শোলে’র সফরে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাস ও মানবিক সহায়তা প্রাধান্য পাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সেলরের দায়িত্বে ডেরেক শোলে’র ঢাকা সফরের সময় সিনিয়র সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ক জোরদারের পাশাপাশি দু’দেশের লক্ষ্যগুলো বাস্তবায়নে গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশে তার সফরসঙ্গী থাকবেন গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসের অ্যাম্বাসেডর-এট-লার্জ বেথ ভ্যান শাক। তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সঙ্কট সমন্বয় ও রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ঢাকা-ওয়াশিংটন নিরাপত্তা অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করবেন।

এদিকে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, শোলে’র সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ইউএসএআইডি’র কাউন্সেলর ক্লিনটন হোয়াইট।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেরেক শোলে ঢাকা সফরে সাত সদস্যের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ক্লিনটন হোয়াইট ও বেথ ভ্যান ছাড়াও সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের প্রিন্সিপাল ডেপুটি এসিসট্যান্ট সেক্রেটারি মিজ এলিজাবেথ হোর্স্ট।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ব্লিকেনের বিশেষ এসাইনমেন্টের দায়িত্বে নিয়োজিত ডেরেক শোলে। ব্লিঙ্কেন যেখানে যেতে পারেন না সেখানে পাঠান শোলেকে। তার চোখ দিয়েই তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সিদ্ধান্ত নেন। ডেরেকের এ সফরে ইন্দো প্যাসিফিক কৌশল (আইপিএস), দ্বিপক্ষীয় বাণিজ্য, গণতন্ত্র, মানবাধিকার ও নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। সরকারের পক্ষ থেকে র‌্যাব এবং এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের অনুরোধ জানানো হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট