,

পুলিশের চাকরি করে বই পড়া কষ্টকর : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের চাকরি করে বই পড়া কষ্টকর বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘প্রতিবারই বইমেলা থেকে বই কিনি। দিন দুয়েক চেষ্টা করি পৃষ্ঠা উল্টানোর। এরপর ওই বই কোথায় যে চলে যায় আর খোঁজে পাই না। এখন কঠিন সময় হলো ফেসবুক-ইউটিউব এসে এক মিনিট, দুই মিনিটের ক্লিপগুলো দেখার সময় পাওয়া যায়। কিন্তু পুলিশের চাকরি করে একটা বই এতক্ষণ পড়া কষ্টকর।’

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ সভাকক্ষে রমনা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীনের লেখা ‘মনকবি মিউজিক’র প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশে চাকরি করে পড়াই কষ্টকর। আর তিনি একটা বই লিখে ফেলেছেন। কতটা ধৈর্য্য, মেধা ও কষ্ট করলে এটা সম্ভব, তা পুলিশে যারা চাকরি করেন, তারা ভালো বুঝবেন। ঢাকা মেট্রোপলিটনের একজন সহকর্মীর এমন পারদর্শিতায় আমি গর্বিত।’

তিনি বলেন, ‘পুলিশের চাকরি করে এর আগে অনেকেই জনপ্রিয় হয়েছেন। তবে গীতিকার হিসেবে আমার মনে হয় এই প্রথম জয়নুল আবেদীন গীতিকাব্য লিখেছেন। এটি সম্পূর্ণ ব্যতিক্রমী কাজ, যা অনেকের সাহস হয়ে উঠে না। কিন্তু তিনি এটা করে দেখিয়েছেন।’

লেখকের উদ্দেশ্যে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘তিনি জন্মগতভাবে একজন লেখক। কবিতা, গান লিখেছেন। এক কথায় বলতে পারি তিনি একজন সব্যসাচী লেখক। সুরকার ও গীতকারদের প্রতি আমার আহ্বান, তার লেখা গানগুলোকে সুর দেবেন।’

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, সারাদিন আমাদের ব্যস্ততার মধ্যে থাকতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন শেষে যখন রাতে গিয়ে চিন্তা করি পড়বো, তখন আর হয়ে ওঠে না। লেখক একজন পুলিশ সদস্য হয়ে সেই অসাধ্য কাজটি করতে সক্ষম হয়েছেন।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী রফিকুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯