,

ভালোবাসা দিবসটি স্মরণীয় করে রাখবেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় তারকা জুটি অভিনেতা শরিফুল রাজ ও পরী মণি। এই দম্পতির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। দু’দিন আগেই ৬ মাস পূর্ণ করল রাজ্য। আর এ উপলক্ষে ৬টি কেকও কাটেন রাজ-পরী। সেসময়ের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন তারা।

এদিকে, আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজ্যের ৬ মাস পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করেছেন এই তারকা দম্পতি। অনুষ্ঠানে পথশিশুদের সঙ্গে সময় কাটাবে রাজ্য। আর পথশিশুদের সঙ্গে বসেই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে।

পরীর ভাষ্য, ‘দিনটি স্মরণীয় করে রাখার জন্যই এই আয়োজন। এটা যে কি রকম আনন্দের ও খুশির, তা বলে বোঝানো যাবে না। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে ও সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই, রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক। আর সবার ভালোবাসায় সুন্দরভাবে বেড়ে উঠুক। এজন্য বিশেষ এই আয়োজন করছি। ভালোবাসা সবার জন্যই, তা ফুটে উঠুক সবখানে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট