,

ভালোবাসা দিবসে আহত সানি লিওনি

news-image

বিনোদন ডেস্ক : সানি লিওনিকে কে না চেনে! নীলছবির দুনিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এরপর ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। অবশ্য বলিউডে নাম লেখানোর পর ফেলে আসা পেশার জন্য কম কটূক্তি শুনতে হয়নি তাকে। হাসিমুখে সহ্য করেছেন সব সমালোচনা। এখন তার অভিনয়, নাচ ও ব্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীরা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবারের ভালোবাসা দিবসে ঘাড় নাড়তে পারছেন না সানি। ফলে বসাতে হয়েছে ট্র্যাকশন মেশিন। এদিকে সামনেই দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ‘রাগিণী এমএমএস ২’ তারকার। সব মিলিয়ে চিন্তার ভাঁজ আয়োজকদের কপালে।

এই অবস্থাতেই সোশ্যালে একটি ভিডিও পোস্ট করলেন সানি। জানালেন, তার মেরুদণ্ডের তিনটি ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিডিওটি যিনি করছিলেন, তিনিই প্রশ্ন করেন সানিকে। ঘাড়ে ওটা কী যন্ত্র বসিয়েছেন? সানির তাৎক্ষণিক জবাব, ‘এটা একটা ট্র্যাকশন মেশিন। মাথা সোজা রাখে। ঘাড়ের ওপর মাথার চাপটা এটা নিয়ে নেয়’।

পরক্ষণেই দুবাইয়ের শো’র কথা উল্লেখ করেন সানি। বলেন, ‘দ্য শো মাস্ট গো অন!’ অর্থাৎ যা-ই হোক, কাজই জীবন। ঘাড়ে চোট পেলেও মিস করবেন না শো। তবে ঘাড়ে আঘাত লাগার কারণ জানাননি তিনি। যদিও দ্রুত অনুষ্ঠান সেরে পরিবারের কাছে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাক্তন এই পর্ন তারকা এখন ব্যস্ত রিয়্যালিটি শো আর সিনেমার শুটিং নিয়ে। ভালবাসেন স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তার তিন সন্তানের সঙ্গে মধুর সময় কাটাতে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট