,

বিপিএল ফাইনালের টিকিটের দাম কত, পাবেন কোথায়?

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সবার আগে ফাইনালে উন্নিত গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে। এই ম্যাচে যারা জিতবে তারা কুমিল্লার সঙ্গে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে ফাইনালে খেলবে।

বিপিএল ফাইনালের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফাইনালের আগে প্রথম কোয়ালিফায়ারে টিকিটের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল সেই মূল্যেই গ্যালারির টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ২,০০০ টাকা।

গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৮০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১৫০০ টাকা।

বিপিএল ফাইনাল দেখতে আগ্রহীরা বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট