,

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন সাহাবুদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদন : বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত রোববার রাতেই তিনি পদত্যাগ করেন।

সোমবার ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে।

চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স কোম্পানির পক্ষ থেকে ২০১৭ সালের জুনে তিনি ব্যাংকটির পরিচালক পদে নিযুক্ত হন। এরপর তিনি পরিচালক পদে থেকেই ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে নিয়োগ পান। গত রোববার পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।

রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে ভাইস চেয়ারম্যানের পদ থেকেও তার পদত্যাগ কার্যকর হয়ে গেল। কেননা পরিচালক পদে না থাকলে তিনি ব্যাংকের পর্ষদে থাকতে পারেন না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট