,

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ আসে। সেই চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা আমাদের রয়েছে।’

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘রাজনৈতিক দল যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি করবে। তবে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে, মানুষের ওপর আক্রমণ করে, আমরা ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।’

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট