,

নিপাহ ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রাত পৌনে নয়টার দিকে তিনি মারা যান। একই ভাইরাসে আক্রান্ত হয়ে মো. শাহেদ (৩৯) নামের আরেকজন ঢামেকে চিকিৎসাধীন আছেন।

শাহ আলম নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর গ্রামের জালাল মিয়ার ছেলে। আর শাহেদ রাজধানীর শনির আখড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, ‘গত শুক্রবার জ্বর নিয়ে শাহ আলম আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার পরীক্ষা করে জানাগেছে তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪৭ মিনিটে মারা যান শাহ আলম।’

তিনি জানান, এ ছাড়া মো. শাহেদ নামের আরেকজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা অনেকটা ভালোর দিকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট