,

পিএসএলে যাচ্ছেন সাকিব, খেলবেন পেশোয়ারে

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটিতে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

আজ সোমবার রাতে পেশোয়ার জালমি কর্তৃপক্ষ তাদের ফেরিফাইড ফেসবুকে পেজে এব স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাট হাতে সাকিবের ছবি দিয়ে তারা লিখেছে, ‘ইয়োলো স্ট্রমে ফিরেছেন সাকিব আল হাসান’।

আজ থেকে শুরু হয়েছে পিএসএল। প্রথমদিন মাঠে নেমেছে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান। আগামীকাল মঙ্গলবার সাকিবের পেশোয়ার ও করাচি কিং মুখোমুখি হবে। সাকিব কবে পেশোয়ার জালমিতে যোগ দেবেন তা অবশ্য জানা যায়নি।

এদিকে, পিএসএলে খেলতে হলে বিসিবির থেকে ছাড়পত্র নিতে হবে সাকিবকে। তিনি সে ছাড়পত্র নিয়েছেন কিনা, ছাড়পত্র পেলে তা কতদিনের জন্য পাচ্ছেন তা জানা যায়নি। আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ । টি-২০ অধিনায়ক সাকিবকে ছাড়পত্র দিলেও ওই সিরিজের আগে দেশে ফিরে আসার শর্ত দিতে পারে বিসিবি।

পিএসএলে দুটি আসরে খেলেছেন সাকিব। সর্বশেষ ২০১৭ সালে খেলেছিলেন পেশোয়ারের হয়ে। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। পিএসএলে এখন পর্যন্ত খেলেছেন ১৩টি ম্যাচ। ১০৭.১৪ স্ট্রাইক রেট ও ১৬.৩৬ গড়ে ১৮০ রান করার পাশাপাশি এ টুর্নামেন্টে নিয়েছেন ৮টি উইকেট।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না