,

হার দিয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের

news-image

স্পোর্টস ডেস্ক : মেয়েদের টি-২০ বিশ্বকাপে ‘চমক’ দেওয়া দল শ্রীলঙ্কা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘চমক’ দেওয়া জয়ে আসর শুরু করেছে তারা।

তবে বাংলাদেশের বিপক্ষে শুরুতে উইকেট হারালেও দশ বল থাকতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে লঙ্কান মেয়েরা। অথচ দ্বিতীয় ইনিংসের ১১ ওভার পর্যন্ত ম্যাচ টাইগ্রেসদের ‘পকেটে’ ছিল।

রোববার রাতে কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম বলের মুখোমুখি হয়ে ওপেনার মুর্শিদা খাতুন রান আউটে কাটা পড়েন।

তবে টপ-মিডলের অন্য চার ব্যাটার ছোট ছোট রান পেয়েছেন। ওপেনার শামীমা সুলতান ১৩ বলে ২০, তিনে নামা শোভানা মুস্তারি ৩২ বলে ২৯ এবং চারে নামা নিগার সুলতান ৩৪ বলে ২৮ রান করেন।

শেষ দিকে প্রত্যাশা মিটিয়ে তারা রান করতে না পারায় বাংলাদেশ জাতীয় নারী দল ৮ উইকেটে ১২৬ রানে আটকে যায়।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা নারী দল ৫ ওভার ২ বলে ২৫ রানে তিন উইকেট হারায়। সেখান থেকে শতরান ছাড়ানো জুটি গড়ে জয় তুলে নিয়েছে দলটি।

দলকে জেতাতে লঙ্কান ওপেনার হারশিথা মাধুরী ৫০ বলে ৬৯ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আটটি চার ও এক ছক্কা তোলেন তিনি। তার সঙ্গে জুটি গড়া নিলাক্ষী ডি সিলভা ৩৮ বলে দুই চারে ৪১ রান করেছেন।

ম্যাচের ১১ ওভার শেষে লঙ্কান মেয়েরা ৩ উইকেটে মাত্র ৫৪ রান তুলেছিল। পরের ৭.২ ওভারে ৭৫ রান দিয়ে হেরেছে সালমা-জাহানারারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট