,

ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। দেশ দুইটিতে ঘটনার ছয়দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর আল-জাজিরার।

রোববার (১২ ফেব্রুয়ারি) পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছে ২৯ হাজার ৬০৫ জন। অন্যদিকে সিরিয়ায় মারা গেছে, চার হাজার ৫০০ জন।

এদিকে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিন পর তুরস্কের হাতায় থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ১৪৯ ঘণ্টা আটকা ছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই জীবিতদের উদ্ধারে অভিযান চলছে। ঘটনার চার-পাঁচদিন পরও দুই দেশেই বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনার ছয়দিন পর অপ্রত্যাশিতভাবে যাকে উদ্ধার করা হয়েছে তার নাম মোস্তফা সারিগুল। বয়স ৩৫ বছর।

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করতে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে দোহা ছাড়েন তিনি।

টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, ইস্তাম্বুলের ভাদেত্তিন প্রাসাদে আল থানিকে স্বাগত জানান এরদোয়ান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট