,

বিপিএলের ফাইনালে কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : এলিমিনেটর ম্যাচে সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবের ফরচুন বরিশাল ভালোই লড়াই করেছে। তবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাশরাফি মর্তুজার সিলেট স্ট্রাইকার কুমিল্লার বিপক্ষে ওই লড়াই দেখাতে পারেনি। লিটন দাস-ইমরুল কায়েসদের কুমিল্লা ১৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে বিপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করেছে।

হারলেও সাকিবের বরিশালের মতো আসর শেষ হচ্ছে না মাশরাফিদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ১৪ ফেব্রুয়ারি সোহানদের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। নিয়ম অনুযায়ী, এলিমিনেটরে জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হওয়ার কথা। ওই ম্যাচের জয়ী দল ১৬ ফেব্রুয়ারি ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে।

বিপিএলের গ্রুপ পর্বে অসাধারণ খেলেছে সিলেট। সবার আগে শেষ চার ও কোয়ালিফায়ার নিশ্চিত করা দলটি ফাইনালের লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ১২৫ রানে অলআউট হয়। মাত্র ১৬ রানে তারা তিন উইকেট হারায়। ওই বিপদে এগিয়ে আসেন মাশরাফি মর্তুজা। তিনি পাঁচে ব্যাটিংয়ে নেমে নাজমুল শান্তর সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন। ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রানের ইনিংস খেলেন।

ম্যাশ দরকারি ইনিংস খেললেও তার দল বিপদ থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। ১১ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ৮০ রান তোলে সিলেট। নাজমুল শান্ত ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৮ রান করে ফিরে যান। মুশির ব্যাট থেকে আসে ২২ বলে চারটি চারে ২৯ রানের ইনিংস। জর্জ লিন্ডে ১৩ রান করেন। সিলেটের বাকি সাত ব্যাটার যোগ করেন ১৩ রান। চারজন শূন্য রানে আউট হন।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করে কুমিল্লা। লিটন ফিরে যান ৭ রান করে। এরপর জনসন চার্লস ৪ ও ইমরুল কায়েস ১৩ রান করে সাজঘরে ফেরেন। ম্যাচে ফেরায় আভাস দেয় সিলেট। তবে ওপেনিংয়ে নামা সুনীল নারিন খেলেন ১৮ বলে চারটি ছক্কা ও তিন চারে ৩৯ রানের ইনিংস। পরে মঈন আলী ২১ রান ও জাকের আলী শূন্য রান করে আউট হলেও ফাইনালে যেতে বেগ পেতে হয়নি কুমিল্লার। মোসাদ্দেক ২৭ বলে হার না মানা ২৭ ও আন্দ্রে রাসেল ১০ বলে ১৭ রান করে দলকে জয় এনে দেন।

কুমিল্লার হয়ে আন্দ্রে রাসেল ও মুস্তাফিজুর তিন ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ২২ ও ২৫ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন। তানভির ইসলাম ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। সিলেটের রুবেল হোসেন ৩.৩ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। কুমিল্লা বিপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট