,

অঙ্কুশ ও ঐন্দ্রিলার চুম্বনের ছবি পোস্ট নিয়ে নেট দুনিয়া তোলপাড়

news-image

বিনোদন ডেস্ক : অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে একজন তারা। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে।

এই জুটির বিয়ে নিয়ে বহু গুঞ্জন ডালপালা মেলেছে। কিন্তু তারা কবে সাত পাকে ঘুরবেন, সেটি এখনও জানা যায়নি। এরই মধ্যে নতুন ইঙ্গিত দিলেন নায়ক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন তেকে জানা যায়, গতকাল শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না।’

তিনি আরও লেখেন, ‘এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

অঙ্কুশের স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ফেলে দিয়েছে। কেননা, কি বিশেষ কারণে বিয়ে না হওয়ার সম্ভাবনা- সেটি খোলাসা করেননি নায়ক।

তবে তার পোস্টের নিচে নেটিজেনদের অনেকেই নানা প্রশ্ন তুলছেন। কেউ কেউ আবার তাদেরকে বিয়ে করে ফেলার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট