,

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রথম গান আসছে আজ

news-image

বিনোদন ডেস্ক : আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আজ রোববার ‘নাইয়ো লাগদা’ শিরোনামে প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম গান।

শনিবার সালমান খান তাঁর ইনস্টাগ্রামে গানটির টিজার শেয়ার করেছেন।

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া রোমান্টিক ঘরানার গানটির টিজারে লাদাখের মনোরম উপত্যকায় সালমান খান ও পূজা হেগড়েকে রোমান্টিক মুডে দেখা যায়। গানটির সংগীতায়োজন করেছেন হিমেশ রেশমিয়া। তিনি এর আগে সালমান খানের ‘তেরি মেরি’, ‘তেরে নাম’ ও ‘তু হি তু হার জাগাহ’-এর মতো ব্লকবাস্টার গানগুলোর সংগীতায়োজন করেছিলেন। গানটি লিখেছেন শাব্বির আহমেদ এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কামাল খান ও পলক মুছাল।

‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।

‘কিসি কা ভাই কিসি কি জান’-সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট