,

স্বর্ণের বার বের করতে ব্যর্থ অপু-মিম

news-image

বিনোদন প্রতিবেদক : একটি কাঁচের বক্সের ভেতরে রয়েছে ৭ কেজি ওজনের একটি স্বর্ণের বার। আর ভেতরে হাত ঢোকানোর জন্য একপাশে রয়েছে ছোট্ট একটি ছিদ্র। সেই ছিদ্র দিয়ে স্বর্ণের বারটি যিনি বের করতে পারবেন, সেটি তার। এমনই এক প্রতিযোগিতায় অংশ নেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম।

এই প্রতিযোগিতার আয়োজন করেন রয়েল মালাবার জুয়েলারি। ৪৩ সেকেন্ডে স্বর্ণের বার তোলার এই প্রতিযোগিতায় অপু বিশ্বাস-মিম ছাড়াও অংশ নেন অনেকে। তবে এই দুই তারকা শেষ পর্যন্ত ব্যর্থ হন।

এ সময় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘জুয়েলারির প্রতি মেয়েদের স্বাভাবিভকভাবেই দুর্বলতা থাকে। বিশেষ করে রয়েল মালাবারের ডিজাইন আমাকে সবসময় আকৃষ্ট করে। ভালো লাগে।’

বিদ্যা সিনহা মিমের ভাষ্য, ‘যখন আমাকে স্বর্ণের বারটি বের করতে বলা হলো, তখন ভেবেছিলাম- আমি পারব। কিন্তু যখন স্বর্ণের বারটা তুলতে গেলাম, তখন মনে হলো সেটার ওজন আমার থেকেও বেশি। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমার এই চিকন হাতে সেটা সম্ভব হলো না। আমার মনে হয়, আমি এটা বের করতে পারলে ইতিহাস হতো।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট