,

পাথরঘাটায় বিএনপি নেতাকর্মীদের মারধর, অফিস ভাংচুরের অভিযোগ

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিএনপি’র নেতাকর্মীদের মারধর করে অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টায় থানা সংলগ্ন বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছেন পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন, পৌর বিএনপি’র আহবায়ক মো.হারুন অর রশিদ, সদস্য সচিব খাইরুল শরীফ, যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ আ. হাদিদ, হাফেজ আলমগীর, মিজানুর রহমান, আব্বাস উদ্দিনসহ অনেকে।

পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জানান, শনিবার সারাদেশে বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় বেলা ১০টার সময় বিএনপি দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়। বেলা সাড়ে ১০ টার সময় পাথরঘাটা ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিএনপি অফিসে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় তাদের ওপরে। বিএনপি অফিসের আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায় তারা।

পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহর অভিযোগ, আজকের কর্মসূচিকে ঘিরে পাথরঘাটা থানার পুলিশ গত রাতে উপজেলা বিএনপি’র অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের বাড়িতে তাদের আটক করার জন্য তল্লাশি অভিযান চালায়। তিনি বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদের মারধর করার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জানান।

অন্যদিকে পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শাহজাদার অভিযোগ , বিএনপির কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় তারা প্রতিবাদ জানিয়েছেন। বিএনপি কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু মারামারির কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম জানান, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকার কারনেই বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে। বিএনপি অফিসের সামনে থেকে দু’পক্ষকেই শান্ত করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো আটক বা মামলা হয়নি বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না