,

বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে : নানক

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : বর্তমান সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ‘বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে কথা বলার কিছুই পায় না। এজন্য মানুষ তাদের প্রত্যাখান করেছে।’

আজ শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করার পর তিনি একথা বলেন। এর আগে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতে বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীর কবীর নানক।

বেলা পৌঁনে ২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের সঞ্চালনায় সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট