,

তুরস্কে ৫ দিন পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : প্রায় ১২০ ঘণ্টা পর ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পাঁচতলা ভবনের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।

তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও টিআরটি ওয়ার্ল্ডে দেখানো হয়। উদ্ধারের পর থার্মাল কাগজে পেচিয়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেখা যায়। হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

টিআরটি জানায়, ভূমিকম্পে হাতায় প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া আন্তাকিয়া শহরে ওই ভবনটি থেকে তিন ভাইকে উদ্ধারে ৯ ঘণ্টা টানা কাজ করেন উদ্ধারকারীরা। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত খুঁড়ে ১১ততম ঘণ্টায় প্রথম ভাইটিকে এবং ১১৯তম ঘণ্টায় তৃতীয় ভাইকে উদ্ধার করা হয়।

গত সপ্তাহের সোমবার ভোরে তুরস্ক সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৮ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫১৩ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট