,

তৌসিফ-পায়েলের বিয়ের গল্প!

news-image

বিনোদন প্রতিবেদক : বিবাহযোগ্য দুই জন ছেলে মেয়েকে ঘিরে তৌসিফ-পায়েলের গল্পটা । বিয়ের জন্য তাদের পরিবার পাত্র-পাত্রী দেখতে থাকে। গল্পে তৌসিফকে দেখা যাবে রাফির চরিত্রে আর কেয়া পায়েলকে দেখা যাবে রিয়া চরিত্রে।

ভ্যালেন্টাইন ডে’ এর জন্য নির্মিত হলো বিশেষ নাটক ‘ওয়েডিং কাপল’। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পের নায়ক রাফি ও তার পরিবার যখন বিয়ের জন্য রিয়াকে দেখতে যায়, তখন বড় একটা বিপত্তি বাধে। কিন্তু তাদের দুজনের প্রতি দুজনের একটা ভালো লাগা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পে রাফি ও রিয়ার প্রেম পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে শেষটায় থাকছে ভালোবাসার চমক।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’-এ। নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট