,

যুক্তরাষ্ট্র থেকে না ফেরায় চাকরি হারালেন উপসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : অসদাচরণ ও বিদেশে পলায়নের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন প্রথম সচিব (উপসচিব), পাসপোর্ট ভিসা উইং হিসেবে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মো. শামীম হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৬ জানুয়ারির ওই প্রজ্ঞাপনটি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সই করা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. শামীম হোসেনকে পলায়নের তারিখ ২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ‘চাকরি হতে অপসারণ’ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো।

এর আগে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলায় গত ৩১ মে তাকে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করলেও ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহ প্রকাশ করেননি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে নির্ধারিত সময়ে তিনি জবাব দাখিল করেননি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট