,

বিয়ের আয়োজনে আকস্মিক হাজির হয়ে চমকে দিচ্ছেন জয়া

news-image

অনলাইন ডেস্ক : এপার-ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। তাকে কাছে থেকে দেখতে পেলে ভক্তদের আহ্লাদের কমতি থাকে না। কিন্তু স্বয়ং জয়াই যদি নিজে থেকে ভক্তদের কাছে গিয়ে এই চমক দেন তাহলে সেই আহ্লাদের পরিমাণ যেন কয়েকগুণ বেড়ে যায়। সাম্প্রতিককালে তাই-ই করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

তেমনি রাজধানী ঢাকায় একটি বিয়ের আয়োজন চলছিল। সেখানে হঠাৎ করেই হাজির হয়ে অতিথিদের চমকে দেন জয়া আহসান। বিয়ের আয়োজনে তারকা অভিনেত্রীকে দেখে কনেরও বিস্ময়ের যেন শেষ নেই। তিনি বলেন, আমি সত্যিই অবাক। বিশ্বাসই হচ্ছে না আমার বিয়েতে তিনি (জয়া আহসান) এসেছেন। হঠাৎ করে তার আসা আজীবন মনে থাকবে আমার।

এদিকে জয়ার ভাষ্যমতে, বিয়েতে যেতে সবারই ভালো লাগে। যেখানে আমি জীবনে প্রথমবারের মতো ওয়েডিং ক্রাশ। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া দম্পতিদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেয়া এই ক্যাম্পেইন দারুণ লেগেছে আমার কাছে।

গত কয়েক সপ্তাহে রাজধানীর বিভিন্ন বিয়ের আয়োজনে দেখা গেছে জয়াকে। এটি মূলত একটি প্রতিষ্ঠানের প্রচারণার ক্যাম্পেইন। এর নাম দেয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী। সেটার প্রচারের অংশ হিসেবেই রাজধানীর বিয়ের আয়োজনে হুটহাট হাজির হওয়া এই নায়িকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট