,

কাশিমপুরে জোড়া খুনের আসামির মৃত্যুদণ্ড কার্যকর

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা এক মিনিটে কারা কর্তৃপক্ষ এ রায় কার্যকর করে।

তার নাম আমিনুল ইসলাম (৪১)। তিনি নওগাঁর পত্নীতলা থানার আকবরপুর এলাকার চাঁন মোহাম্মদ মণ্ডলের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, ২০০৫ সালে মামি ও তার কাজের মেয়ে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার রাতে তার রায় কার্যকর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ও উপ-কমিশনার রেজুয়ান আহাম্মেদ এবং সহকারী কমিশনার (সদর জোন) ফাহিম আহাম্মেদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট