,

ভূমিকম্পের পর নিখোঁজ ঢাকায় তুরস্কের সাবেক রাষ্ট্রদূত

news-image

কূটনৈতিক প্রতিবেদক : শক্তিশালী ভূমিকম্পের পর তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আজ বৃহস্পতিবার ঢাকায় তুরস্ক দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এ তথ্য জানান। ডেভরিম ওজতুর্ক বিদায় নেওয়ার পর নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন মুস্তাফা।

মুস্তাফা ওসমান তুরান বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতোলিয়ায় ভূমিকম্পে পর থেকে নিখোঁজ রয়েছেন ডেভরিম ওজতুর্ক। সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক দায়িত্ব পালন করছিলেন তিনি।

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান আজ বৃহস্পতিবার বিকেলে তাঁর দপ্তরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের কাছে ওষুধ ও খাদ্য সহায়তা চেয়েছেন

গত সোমবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৪ হাজার ৩৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ১৬২ জন। ফলে দুই দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫১৩ জনে।

দুই দেশেই এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাঁদের উদ্ধারে চলছে তৎপরতা। তবে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আটকে পড়া এসব মানুষের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না