,

নির্বাচনে অংশগ্রহণ না করলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি : কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। এছাড়া সরকার পতনে বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে হয় না সরকারের পতন হবে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রীর সঙ্গে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের প্রেসিডেন্ট ববি কাওনের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মানতে বাধ্য করা হবে- এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, ‘তারা বিরোধীদল, তারা (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) চাচ্ছে। ২০০৮ সাল থেকেই তারা আন্দোলনে আছে। তারা মনে করেছে আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নেবে। ১৪ বছর আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারেনি; জনমত সৃষ্টি করে, পদযাত্রা করে।’

তিনি বলেন, ‘আমরা মনে হয় না সরকারের পতন হবে। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি ২০১৪ সালের মতো না আসে তবে আমি মনে করি বিএনপির অস্তিত্ব সংকট হবে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দেশের সার্বিক অর্থনীতির বিষয়ে সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করতে পারবে না।’

ডিজেলের দাম বেড়েছে। খাদ্য উৎপাদনে এর প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘খাদ্য সংকট হবে না। কৃষকের লাভ কম হবে, ক্ষতিগ্রস্ত হবে। আয়ের ওপর বড় প্রভাবে পড়বে।’

তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশ আছে সারের ওপর ভর্তুতি কামনোর জন্য, কিন্তু প্রধানমন্ত্রী সেটা কিছুতেই করবেন না।’

কানাডার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘পটাশিয়াম সরবরাহ করে হাইকমিশনার ক্রাইসিসের সময় একটা বড় ভূমিকা রেখেছিলেন, যখন আমরা রাশিয়া ও বেলারুশ থেকে আনতে পারছিলাম না। তারা সেই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে।’

‘তাদের পক্ষ থেকে ক্যানোলা বা সরিষার তেল যেটা এটার ট্যারিফ খুব বেশি, তারা সয়াবিন ও পাম তেলের সমান ট্যারিফ করার দাবি জানিয়েছেন। আরও কিছু ব্যবসায়িক সমস্যার কথা জানিয়েছেন। কানাডার সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ ও সহজ করতে আমরা আলোচনা করেছি।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা তাদের অনুরোধ করেছি তারা বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষিপণ্য নিতে পারে। সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে। অ্যাগ্রো প্রসেসিংয়ে এখানে দক্ষতা বাড়াতে তারা এগিয়ে আসবে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই এ যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। তিনি (ববি কাওন) বলেছেন, মহাশক্তির কাছে আমরাও অনেকটা অসহায়। তিনি বলেছেন, আমরাও চাই যুদ্ধ বন্ধ হওয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট