,

ঢাকায় বিএনপির পদযাত্রা স্থগিত

news-image
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল আজ বৃহস্পতিবার। তবে এই কর্মসূচি ‘আপাতত’ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
গতকাল বুধবার দিবাগত রাতে গণমাধ্যমকে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
উল্লেখ্য, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। গতকাল তিনি বলেন, ‘সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ দিনের শোক পালন করা হবে।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী