,

সেনাবাহিনীর নেতৃত্বে তুরস্কে গেলো বিশেষ উদ্ধারকারী দল

news-image

নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ ভূমিকম্পপরবর্তী উদ্ধার কার্যক্রম ও সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। দলটিতে সেনাবাহিনী থেকে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য রয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নাগরিক সুবিধাসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

আইএসপিআর জানায়, ভূমিকম্পপরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানায় তুরস্ক সরকার। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীয়ান্তেপ প্রদেশে উদ্ধারকাজ ও চিকিৎসাসুবিধা প্রদানে সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল বিমান বাহিনীর সি-১৩০ বিমানযোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের (আইএনএসএআরএজি) নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য এবং ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ গমন করেছে। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদিসহ জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য গমন করেছে।

বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে তুর্কি সরকার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী ও তুর্কি সশস্ত্র বাহিনীর মধ্যে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছে আইএসপিআর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট