,

দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

news-image

বাসস : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যের চাহিদার পরিমাণ উৎপাদনের চেয়ে কম হওয়ায় বর্তমানে দেশে খাদ্যের কোন ঘাটতি নেই।

আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য (এমপি) বেগম শামসুন নাহারের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খ্যাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন এবং খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।

সরকারি দলের এমপি কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নে জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে (৩০ জানুয়ারি পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গমসহ সর্বমোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। বর্তমান খাদ্য মজুদ বিবেচনায় আপাতত খাদ্যের কোনো ঘাটতি নেই।

এমপি আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, চলতি আমন সংগ্রহ, ২০২২-২০২৩ মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট