,

বরিশালকে হারিয়ে দ্বিতীয় পজিশন দখল করল কুমিল্লা

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৮তম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার মিরপুরে বরিশালকে হারিয়ে সাকিবদের হটিয়ে দ্বিতীয় পজিশন দখল করে নেয় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।

বিপিএলের প্লে-অফের লড়াইয়ের আগে যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে তারা ফাইনালে খেলার জন্য দুটি সুযোগ পাবে। তবে তিন এবং চার নম্বর দল প্লে-অফে হারলেই বিদায় নেবে।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ায়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার লোকাল প্লেয়ার মুকিদুল ইসলামের গতিতে বিধ্বস্ত হয়ে ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় বরিশাল।

দলের হয়ে ২৬ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩২ রান করেন করিম জানাত। এছাড়া ১৮ বলে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ।

অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকি ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

কুমিল্লার হয়ে ৩.১ ওভারে মাত্র ২৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার মুকিদুল।

১২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে দাপুটে জয়ে তৃতীয় পজিশন থেকে দুইয়ে উঠে যায় কুমিল্লা।

দলের জয়ে মাত্র ১৬ বল খেলে দুই চার আর তিন ছক্কায় ৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। এছাড়া ৩৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন ওপেনার লিটন কুমার দাস। ১৯ বলে ২৩ রান করেন খুশদিল শাহ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না