,

স্বামীর ঘরে ফিরলেন সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : গেল বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। বিয়ের কিছুদিন না যেতেই স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন এই অভিনেত্রী। যা নিয়ে হয়েছে মামলাও। সেসময় সারিকা জানান, বেশ কিছুদিন ধরে স্বামীর থেকে দূরে আছেন তিনি। থাকছেন বাবা-মায়ের সঙ্গে।

অবশেষে জানা গেল, স্বামীর বিরুদ্ধে মামলা তুলে নিয়েছেন সারিকা। আর বর্তমানে স্বামীকে নিয়ে এক ছাদের নিচেই বসবাস করছেন তারা। আর মন দিয়েছেন সংসারে।

সারিকা বলেন, ‘আমাদের বিষয়টি নিয়ে দুই পরিবার বসেছিল ও রাহি ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার সুযোগ চেয়েছে আর আমি তো তাকে ভালোবাসি। তাই মামলা তুলে নিয়েছি। তাছাড়া আমিও চেয়েছি, সুন্দরভাবে সংসার করতে। কারণ, বিয়ে ভাঙা ভালো কিছু নয়। এই সুন্দর সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। আমরা দুজনই একসঙ্গে সংসার চালাতে চেষ্টা করে যাচ্ছি। এখন রাহির ভাড়া করা বসুন্ধরার বাসাতেই আছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ চায় সবার আগে নিজে ভালো থাকতে, তারপর আশপাশের মানুষকে ভালো রাখতে। ওই সময় আমার ওপর দিয়ে খুব ঝড় বয়ে গিয়েছিল। মামলা করার আগেও চেষ্টা করেছি, সমাধান করতে। কিন্তু পরে বাধ্য হয়েই কাজটি করতে হয়েছিল। থাক, সেসব কথা এখন আর না বলি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট