,

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের আগেই পাওয়া যাবে এইচএসসির ফল

news-image

নিজস্ব প্রতিবেদক : উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

তবে ফলাফল বেলা সাড়ে ১১টা থেকে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে। এ সময় থেকে যে কেউ নির্ধারিত রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ২০২২ সালের এইচএসসি ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এদিকে মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি এইচএসসি-সমমান পরীক্ষা ফলাফলের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন। সেখানে এ সংক্রান্ত সকল বিষয় মন্ত্রী তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ১১টায় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল প্রকাশ করা হবে। পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। শিক্ষামন্ত্রীর ব্রিফিং করার আগে শিক্ষার্থীরা তাদের ইনডিভিজুয়াল ফলাফল দেখতে পারবেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সারাদেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না