,

বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্ক যাচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে যোগ দিতে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্য থাকবেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনার আলোকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার বলেন, ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজে যোগ দিতে দেশেটির পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনার আলোকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে পাঠানো হচ্ছে একটি সম্মিলিত সাহায্যকারী দল। এতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল যাচ্ছে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশযাত্রা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট