,

ইংল্যান্ড সিরিজের আগে বিশ্রামে তাসকিন

news-image

অনলাইন ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তাসকিন আহমেদ। ফলে খেলা হচ্ছে না বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে শেষ ম্যাচটি। তবে ইংল্যান্ড সিরিজে আগে কোনো ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

আজ দলের সঙ্গে মিরপুরে এলেও অনুশীলন করেননি তাসকিন। তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে। পরে বিসিবির চিকিৎসক দলের সঙ্গে দেখা করেছেন। ঢাকার ফিজিও জয় বিশ্বাস জানান, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে।

আপাতত তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বিপিএলে আর খেলছে না। ওর আঘাত এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। সেটা আসলে ম্যাচ থেকে বিশ্রাম। অনুশীলন শুরু করে দেবে। আশা করছি ইংল্যান্ড সিরিজে কোনো সমস্যা হবে না। এ কারণেই আমরা খেলা থেকে সরিয়ে নিয়েছি, যাতে ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা না হয়।’

অবশ্য সপ্তাহখানেকের মধ্যেই তাসকিন বোলিংয়ে ফিরতে পারবেন, ‘আগে অনুশীলন করবে, স্ট্রেংথ বাড়াতে হবে। সপ্তাহখানেকের মধ্যে বোলিং শুরু করতে পারবে বলে আশা করি। আমরা আস্তে আস্তে এগোব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট