,

বাংলাদেশের মাথাপিছু আয় এখন ২৭৯৩ ডলার

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৭৯৩ মার্কিন ডলার হয়েছে। ২০২০-২১ অর্থবছরে যা ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। ফলে এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ২০২ মার্কিন ডলার।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এ হিসাব প্রকাশ করেছে। মাথাপিছু আয় বাড়লেও সরকারের প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। সাময়িক হিসাবে এ আয় ছিল দুই হাজার ৮২৪ ডলার। ফলে প্রতি ডলার সমান ১০৭ টাকা ধরে প্রতি বাংলাদেশি মানুষের আয় এখন দুই লাখ ৯৮ হাজার ৮৫১ টাকা।

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই দ্রুত সমৃদ্ধি অর্জন করছে বাংলাদেশের অর্থনীতি। ১৯৭২-৭৩ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ৬৭৬ টাকা। সেই হিসাবে একজনের দৈনিক আয় ছিল এক টাকা ৮৫ পয়সা। অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলেই মাথাপিছু আয় বেড়েছে।

জিডিপির প্রবৃদ্ধি সবসময় ইতিবাচক থাকায় ধারাবাহিকভাবে বেড়েছে মাথাপিছু আয়। স্বাধীন দেশের শুরুতে যেখানে মাথাপিছু আয় ছিল ৬৭৬ টাকা, সেখানে মাত্র দুই যুগ পর (১৯৯৫-৯৬) সেই মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ১১ হাজার ১৫২ টাকা। এরপর ১৯৯৮-৯৯ সালে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ১৪৩ টাকা। এক ধাপে ২০০০-০১ সালে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ২৩ হাজার ৯১ টাকা। এরপর ২০০৫-০৬ অর্থবছরে ৩৬ হাজার ৪৪৮ টাকা, ২০১০-১১ অর্থবছরে ৬৬ হাজার ৪৪ টাকা মাথাপিছু আয় হয়।

২০১৫-১৬ অর্থবছরে লাখ টাকা ছাড়ায় মাথাপিছু আয়। এই সময় মাথাপিছু আয় দাঁড়ায় এক লাখ ১৪ হাজার ৬২১ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়ায় এক লাখ ৬০ হাজার ৪৪০ টাকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট