,

৮ মাসে তিন বিবাহবহির্ভূত সম্পর্কে রাখির বর

news-image

বিনোদন ডেস্ক : আরও একবার কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। জানালেন, বিয়ের ৮ মাসে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তার স্বামী আদিল খান দুরানি।

রাখি বলেন, বিগ বস মারাঠির ঘরে যখন ছিলেন তখনই এসব সম্পর্ক শুরু হয়। সে সময় এক নারী আদিলকে ব্ল্যাকমেল করছিল। এমনকি তাকে হুমকিও দিচ্ছিল। রাখির দাবি, ওই নারীর কারণেই নিজেদের বিয়ে সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন তারা।

তিনি বলেন, ‘আমি আদিলের জীবনের সেই নারীটিকে সতর্ক করতে চাই, যে পরিস্থিতির সুযোগ নিয়েছিল। আমি তার নাম নেব না, তবে সময় হলে তাদের সমস্ত ছবি দেখাব।’ এ সময় ওই নারীর কারণে আদিলকে তালাক দেবেন না বলে জানান তিনি।

রাখি বলেন, ‘একজন নারী অন্য নারীর সংসার ভাঙছে। পুরুষরা কুকুর, আপনি যদি তাদের কাছে যান তবে তারা আপনাকে অবশ্যই দূরে পাঠাবে না। আমি আপনাকে সাবধান করছি, ভাববেন না আমি অন্যদের মতো চুপ থাকব।’ প্রসঙ্গত, গত মাসে রাখি-আদিল ঘোষণা করেন যে তারা বিয়ে করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট