,

জব্দ করা রাশিয়ার অর্থ ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন

news-image

অনলাইন ডেস্ক : জব্দ করা রাশিয়ার অর্থ ইউক্রেনকে সহায়তা প্রদানে ব্যবহার শুরু করতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।’

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা আসে।

তিনি আরো বলেন, এপ্রিলে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ার অন্যতম ধনাঢ্য ব্যক্তি কনস্ট্যান্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে।

গারল্যান্ডের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ মার্কিন পররাষ্ট্র দপ্তরে যাবে।

এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কোস্টিন বলেন, বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।

তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘রাশিয়ার ধনাঢ্য ব্যক্তিদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আমি আনন্দিত।’

এ জাতীয় আরও খবর

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট