,

বুবুজান হয়ে আসছেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদন : রাজনীতির মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর দু-একদিনের মধ্যেই যাবেন বিশ্রামে। কারণ মা হতে যাচ্ছেন তিনি। তবে এর মাঝে ‘বুবুজান’ হয়ে সবার সামনে আসছেন এই চিত্রনায়িকা।

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বুবুজান’ সিনেমা। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। আর সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি।

পরিচালক জানান, সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বুবুজান’। এটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা তার।

অভিনেতা শান্ত খান বলেন, ‘‘বুবুজান’ গল্প নির্ভর ছবি। মান্না স্যারের ‘আম্মাজান’ ছবির মতো পারিবারিক আবেগ আছে এখানে। সে ছবিতে মান্না স্যার মায়ের জন্য পাগল ছিলেন। আর এই ছবিতে আমি বোন বলতে পাগল। মাহি আপু আমার বড় বোনের ভূমিকায় অভিনয় করেছেন।’

তিনি আরও বলেন, ‘ছবিতে সালওয়া আমার নায়িকা। দুজনে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছি। অভিজ্ঞতা ছিল দারুণ। রনি ভাই বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। পুরো টিম নিজেদের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। ছবিতে আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি ভালো সাড়া পাবে সিনেমাটি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট